জুলাই আমার রক্তে
৳300
৳210
বিস্তারিত
| Title | জুলাই আমার রক্তে |
| Author | মোহাম্মদ জহির খান |
| Publisher | আলোর ঠিকানা প্রকাশনী |
| ISBN | 9789849168317 |
| Edition | 1st Published, 2025 |
| Number of Pages | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
ইতিহাসের পাতায় ‘২৪-এর গণঅভ্যুত্থান—সঠিক ইতিহাস
জানতে পড়ুন-
২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে কতশত নির্মম
আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল এক নতুন বাংলাদেশ ২.০। সময়ের তাগিদে বিজয়ের সেই
সঠিক ইতিহাসগুলো কাগজের পাতায় লিপিবদ্ধ রাখা খুবই গুরূত্বপূর্ণ হয়ে উঠেছিল। তারই
অংশ হিসাবে দালিলিক প্রমাণপত্রের রেফারেন্স নিয়ে ‘জুলাই আমার রক্তে’ সংকলনে গাঁথা হয়েছে প্রতিটি ঘটনার প্রকৃত বিবরণী। একজন
প্রত্যক্ষদর্শীর চোখে দেখা এই গণঅভ্যুত্থানের প্রতিটি পর্বের ঘটনা আর উত্তপ্ত
দিনগুলোর স্মৃতিকথা তুলে রাখতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রকৃত ইতিহাস বিকৃতির
ভয়াল থাবা থেকে বাঁচানোর প্রচেষ্টায় এই সংরক্ষণের কাজে সামিল হওয়া—যাতে পরবর্তী
প্রজন্ম জুলাই অভ্যুত্থানের সত্য, সঠিক ইতিহাস জানতে পারে।
রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নায্য অধিকার আদায়ে
বুলেটের সামনে বুক পেতে দেওয়া রংপুরের আবু সাঈদ কিংবা সাজোয়া যান থেকে ফেলে দেওয়া
সেই বীর ইয়ামিনদের মতো প্রতিবাদের তেজদীপ্ত কণ্ঠস্বর হয়ে তারাও গড়ে উঠবে বিপ্লবী
চেতনায়।
রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কিংবা গণতন্ত্র কায়েমের
ফাঁকা বুলি উড়িয়ে যারাই আমার দেশের মানুষের অধিকার হরণ করতে আসবে, তাদের বিরুদ্ধে
ফের গর্জে উঠবে লাখো কোটি ছাত্র-জনতা। ফ্যাসিবাদী সাম্রাজ্য রুখে দিতে বাংলাদেশের
প্রতিটি মানুষকে সদা জাগ্রত থাকতে হবে। নির্দিষ্ট কোনো দল কিংবা সংগঠনের প্রতি
সমর্থন না থাকলেও অন্তত রাজনৈতিক সচেতনতা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে কোনো
শাসকগোষ্ঠী সাধারণ জনগণের নায্য অধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখাতে না পারে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঠিক তথ্য জানতে পড়ুন- ‘জুলাই আমার রক্তে’।
গল্প-কবিতা-উপন্যাস
ইসলামিক বই
পরিবার ও প্যারেন্টিং
অনুবাদ
ইসলাম ও সমকালীন বিশ্ব
স্বাস্থ্যবিধি ও পরামর্শ
স্বাধীনতা এবং ’২৪ অভ্যুত্থান
আত্ম-উন্নয়ন