বেসিক নলেজ OF ইসলাম — প্রত্যেক মুসলিমের জন্য
৳790
৳520
বিস্তারিত
| Title | বেসিক নলেজ OF ইসলাম |
| Editor | কবির বিন সামাদ |
| Publisher | আলোর ঠিকানা প্রকাশনী |
| ISBN | 9789849168324 |
| Edition | 1st Published, 2025. Second Edition, Third Printing : May 2026 |
| Number of Pages | 352 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
আমরা জন্মসূত্রে মুসলিম হয়েছি ঠিকই, কিন্তু ইসলামকে গভীরভাবে জানা ও বোঝার সুযোগ কতজন পেয়েছি?
আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের ফরজগুলো ভালোমতো জানি
না। কালিমা পড়ি, কিন্তু অর্থ জানি না। ইনকাম করি, কিন্তু রিজিকে বরকত কীভাবে বাড়ে,
তা বুঝি না। জিন-কালোজাদু নিয়ে বিভিন্ন লোককথা শুনি, অথচ
কুরআন-হাদিস কী বলে, তা মানার চেষ্টা করি না। এই বাস্তবতা থেকেই কবির বিন সামাদ
সম্পাদনা করেছেন ‘বেসিক নলেজ OF ইসলাম’ বইটি।
বইটি কারা পড়বেন :
এই গ্রন্থটি একদম সহজ-সরল, সাবলীল
ভাষায় লেখা হয়েছি। প্রতিটি মুসলিমের জন্য প্রয়োজনীয় ইসলামের মৌলিক জ্ঞানগুলো
ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। ফলে
শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষও খুব সহজে বুঝতে পারবেন।
এই বইয়ে যা কিছু থাকছে :
> নামাজ, রোজা, হজ, জাকাতের সঠিক নিয়ম-কানুন, যা একজন
মুসলিমের অবশ্যই জানা প্রয়োজন।
> নিত্য প্রয়োজনীয়
২০০টি দোয়া আরবি, বাংলা অর্থসহ।
> নামাজে প্রয়োজনীয়
ছোটো ছোটো সূরা অর্থসহ।
> ১৫০০+ প্রয়োজনীয় প্রশ্নোত্তর।
> জিন ও কালোজাদু সম্পর্কে সঠিক তথ্য।
> মহামূল্যবান উক্তি।
> প্রয়োজনীয় ছোটো ছোটো হাদিস অর্থসহ।
> ৮টি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ৫০টিরও বেশি বিষয়ে আলোচনা।
তথ্যগুলো যাচাই-বাছাই করা :
এই গ্রন্থে উল্লেখিত প্রতিটি তথ্য সংকলিত হয়েছে
কুরআন ও সহিহ হাদিসের আলোকে, যাচাই-বাছাই করে, যাতে আপনি নিশ্চিন্তে এই জ্ঞান অর্জন করতে
পারেন এবং নিজের ও পরিবারের সদস্যদের ঈমান মজবুত করতে পারেন। কুরআনের আয়াতের
ক্ষেত্রে সূরার নাম ও আয়াত নম্বর এবং হাদিসের ক্ষেত্রে হাদিস গ্রন্থের নাম ও হাদিস
নম্বর উল্লেখ করা হয়েছে। ফলে তথ্যগুলো নিজেও যাচাই করতে পারবেন।
জীবন একটাই, আর
প্রস্তুতির সময়ও সীমিত। তাই আজই আপনার ইসলামী জ্ঞানের ভিত্তি
গড়ার যাত্রা শুরু করুন।
অফার শেষ হওয়ার আগেই বইটি অর্ডার
করুন।
গল্প-কবিতা-উপন্যাস
ইসলামিক বই
পরিবার ও প্যারেন্টিং
অনুবাদ
ইসলাম ও সমকালীন বিশ্ব
স্বাস্থ্যবিধি ও পরামর্শ
স্বাধীনতা এবং ’২৪ অভ্যুত্থান
আত্ম-উন্নয়ন